দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসির সময় বাড়ল

০৯ এপ্রিল ২০২৩, ০৭:৪১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসি ও বোর্ড টিসি কার্যক্রম পরিচালনা সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা কলেজ ও বোর্ড টিসির কার্যক্রম চালাতে পারবেন।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসি, বিটিসি ও ভর্তি বাতিল কার্যক্রমের মেয়াদ ৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এরপর আর কোনোক্রমেই সময় বাড়ানো হবে না। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিসি ও বিটিসির (বোর্ড টিসি) জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর ভর্তি বাতিল করতে ৬০০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। 

পানিতে মিশছে সহজে নষ্ট না হওয়া রাসায়নিক, শরীরের কী ক্ষতি হত…
  • ২১ অক্টোবর ২০২৬
সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬
আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি
  • ২১ অক্টোবর ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে এখন থেকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারে…
  • ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬