ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু সোমবার

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চ  মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বিতরণ শুরু হবে । ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বা তার প্রতিনিধির কাছে ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ড জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। আর ৭ ফেব্রুয়ারি ঢাকা জেলা, নরসিংদী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার স্কুলগুলোর এসএসসি উত্তীর্ণদের ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতিষ্ঠান প্রধান বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের মাঝে ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। শিক্ষক ছাড়া কোনো অফিস সহায়ক বা কর্মচারীকে এসএসসির ট্রান্সক্রিপ্ট দেয়া হবে না।’ 

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬