রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী কমেছে

২৫ অক্টোবর ২০২২, ১০:২৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এবার ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। তাদের মধ্যে ছাত্র ১২ হাজার ৫৪৪ জন ছাত্র এবং ছাত্রী ১৭ হাজার ৭১৫ জন। 

কর্তৃপক্ষের দাবি, করোনায় অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যায়। যার ফলে এইচএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে। 

জানা গেছে, রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় সর্বমোট অংশ নেবে ১ লাখ ২৯ হাজার ২৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার ৩৬ জন এবং ছাত্রী ৬০ হাজার ৯৮৯ জন। এবার বিজ্ঞান শাখায় ৩৪ হাজার ৬ জন, মানবিকে ৮০ হাজার ৯৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৩ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী অংশ নেবে। বিভাগের আট জেলার মোট ২০১টি কেন্দ্রে পরীক্ষা দেবে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

এর আগে এইচএসসি প্রথম বর্ষে নিবন্ধিত মোট শিক্ষার্থী ছিল ১ লাখ ৫৫ হাজার ১৬৮ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ১ লাখ ২৪ হাজার ৯০৯ জন।  বাকি ৩০ হাজার ২৫৯ জন ফরমই পূরণ করেনি। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ৫৪৪ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭১৫ জন। অর্থাৎ মোট শিক্ষার্থীর ১৯ দশমিক ৫০ শতাংশ ফরমই পুরণ করেনি। তারা ঝরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 

জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, প্রতিবারই শিক্ষার্থীর সংখ্যা কমে, এবার হয়তো একটু বেশি কমেছে। এর পেছনে করোনারও প্রভাব আছে। অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজের মধ্যে ঢুকে গেছে। আবার ঝরে পড়ার পেছনে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাও দায়ী। এ কারণেই একটু বেশি কমেছে। আসলে এ বিষয়ে বোর্ডের কোনো গবেষণার ব্যবস্থা নেই। গবেষণা করলে সঠিক কারণ জানা যেতে পারে।

রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬