আগামী বছরের এইচএসসি পরীক্ষা হতে পারে জুনে

১৬ অক্টোবর ২০২২, ১০:২৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২৩ সালের এইচএসসি পরীক্ষা আগামী বছরের জুন মাসে আয়োজন করা হতে পারে। আর এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে এপ্রিল মাসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরের পর এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা আয়োজন করা হতে পারে। সেভাবেই পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে বোর্ড । আর এইচএসসি পরীক্ষা এর দুইআস পর দুই মাস পর এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে।

ওই সূত্র আরও জানায়, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঠিক করতে সভা করবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। বৈঠকে পরীক্ষা আয়োজনের সময় চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষা  চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হবে। নির্ধারিত সময়ের চাইতে দুই মাস করে পিছিয়ে এ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের আরেক কর্মকর্তা বলেন, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত রয়েছে। এর দুই মাস পর জুনের শেষে সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। এভাবে খসড়া পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে সেটি প্রকাশ করা হবে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬