শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল আরও একমাস

২৭ আগস্ট ২০২০, ০১:০৭ PM

© ফাইল ফটো

আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করেছে সরকার। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও একমাস বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তবে কওমি মাদ্রাসা খোলা থাকছে। এম এ খায়ের বিজ্ঞপ্তিতে জানান, বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

এর আগে অপর এক বিজ্ঞপ্তিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির কথা জানিয়েছিলেন তিনি। তাতে তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পরে সংশোধনী দিয়ে ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানোর কথা জানান এই কর্মকর্তা।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন চলতি সপ্তাহে গণমাধ্যমকে বলেছিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসেনি। সেপ্টেম্বর মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। দুই মন্ত্রণালয়ে আলোচনা শেষে বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন।

আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি সংক্রান্ত নির্দেশনা এখনও পাইনি। তবে দু-একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।

ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ এখনও তৈরি হয়নি। তারই ধারাবাহিকতায় আজ ছুটি আরও একমাস বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানাল শিক্ষা মন্ত্রণালয়।

ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা, ব্যাগ-আইফোন খুইয়ে হাজির থানায়
  • ৩১ আগস্ট ২০২৬
জেল থেকে প্রথম ছবি পোস্ট মাদুরোর, কী বার্তা দিলেন?
  • ৩১ আগস্ট ২০২৬
৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমি…
  • ৩১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে প্রাণী চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে সিকৃবিতে ম…
  • ৩১ আগস্ট ২০২৬
চুয়েটে কাল শুরু হচ্ছে ক্লাব ফেস্ট, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্…
  • ৩১ আগস্ট ২০২৬
রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস উপাচা…
  • ৩১ আগস্ট ২০২৬