শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আজ

২৭ আগস্ট ২০২০, ০৮:৩৯ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে। এখন এই ছুটি আরও বাড়বে কিনা সে বিষয়ে জানার আগ্রহ রয়েছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবার।

তবে ভাইরাস নিয়ন্ত্রণে না আসায় গোটা সেপ্টেম্বর মাসও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে বলে সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করে এ তথ্য মিলেছে। আজ বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে সংশ্লিষ্টরা আগেই আভাস দিয়েছেন।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন চলতি সপ্তাহে গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসেনি। সেপ্টেম্বর মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। দুই মন্ত্রণালয়ে আলোচনা শেষে বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন।

আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি সংক্রান্ত নির্দেশনা এখনও পাইনি। তবে দু-একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।

ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ এখনও তৈরি হয়নি। ফলে ছুটি আরও একমাস বৃদ্ধি নিশ্চিত বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।

৬ষ্ঠ শ্রেণির আইসিটি বই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসল, এনসিটিবি…
  • ২৫ অক্টোবর ২০২৬
কে জিতবেন ব্যালন ডি’অর: এগিয়ে ৩ তারকা, লড়াইয়ে আরও ৫ জন
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির লোকেরা মানুষের শান্তি কেড়ে নিয়েছে: জামায়াত আমির
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা
  • ২৫ অক্টোবর ২০২৬
কুনমিংয়ে চীন-দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগবিষয়ক আন্তর্জাতিক …
  • ২৫ অক্টোবর ২০২৬
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা রিয়াল মাদ্রিদের
  • ২৫ অক্টোবর ২০২৬