শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ঘোষণা আসছে

২৪ আগস্ট ২০২০, ০৪:২৯ PM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার।

আজ সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে দুই মন্ত্রণালয় আলোচনা করছে। তারা দেখবে দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান এখনও খোলার মতো সময় আসছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না।

এদিকে, আগামী মঙ্গলবারের (২৫ আগস্টের) পর নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে নতুন করে আরও ১৫ দিন ছুটি বাড়ানো হতে পারে।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, আগামী ৩১ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ছুটি শেষ হবে। ছুটি শেষ হলে এটি আরও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবসহ বিভাগীয় প্রধানদের ভার্চুয়াল সভা হয়েছে। নতুন করে আরও ১৫ দিন ছুটি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) চলমান পরিস্থিতির ওপর বিবেচনা করে ছুটি বাড়ানোর বিষয়ে ঘোষণা দেয়া হতে পারে।

এর আগে রবিবার (২৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা খুব কম। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা হবে না। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে ২৫ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা, ব্যাগ-আইফোন খুইয়ে হাজির থানায়
  • ৩১ আগস্ট ২০২৬
জেল থেকে প্রথম ছবি পোস্ট মাদুরোর, কী বার্তা দিলেন?
  • ৩১ আগস্ট ২০২৬
৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমি…
  • ৩১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে প্রাণী চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে সিকৃবিতে ম…
  • ৩১ আগস্ট ২০২৬
চুয়েটে কাল শুরু হচ্ছে ক্লাব ফেস্ট, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্…
  • ৩১ আগস্ট ২০২৬
রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস উপাচা…
  • ৩১ আগস্ট ২০২৬