করোনা পরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়ের সভা আজ

১৩ আগস্ট ২০২০, ০৮:৪৭ AM

করোনা ভাইরাস কোভিড-১৯ পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে পূর্বনির্ধারিত দুপুর ১২টার পরিবর্তে বিকেল ৩টায় ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হবে।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত সভার সংশোধিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সকল কর্মকর্তাকে কোডিড পরবর্তী শিক্ষা ব্যবস্থা কি হবে এ সংক্রান্ত পরিকল্পনাসহ ভাচুয়াল (Meeting ID: 65881668079 Password: 123) মাধ্যমে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে এখন তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। 

ছাত্রলীগ–যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তা…
  • ২৫ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবেদন ৩…
  • ২৫ অক্টোবর ২০২৬
তেলাপোকা, আঁশটে পোকা, মুরগির পচা মাংস —কী নেই ডিআইইউর ক্যান…
  • ২৫ অক্টোবর ২০২৬
তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন ফারুকী
  • ২৫ অক্টোবর ২০২৬
আব্বাসিকে আইনি নোটিশ দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে
  • ২৫ অক্টোবর ২০২৬
বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের
  • ২৫ অক্টোবর ২০২৬