স্কুল খুলে দিল করোনার মৃত্যুতে এক নম্বর যুক্তরাষ্ট্র

০৮ আগস্ট ২০২০, ০৯:৪৭ AM

মহামারি করোনা সংক্রমণের মধ্যে আজ শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের বিদ্যালয়গুলো খুলে দেয়া হচ্ছে। তবে সে ক্ষেত্রে কেউ আক্রান্ত হলে তাকে কোয়ারেন্টিনে পাঠানোর কথা বলা হয়েছে। এছাড়া বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে নিউইয়র্ক। খবর সিএনবিসি, টিআরটি ওয়ার্ল্ডের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ লাখ ৯৫ হাজার পাঁচশ ২৪ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৯৪ জন। সারাবিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র এক নম্বরে রয়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকার পরেও সে দেশে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো।

মিসিসিপিতে মোট ৬৫ হাজার চারশ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে এক হাজার আটশ ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৬ জন এবং মারা গেছে ২৩ জন।

রাজ্যটিতে নমুনা পরীক্ষা করে গড়ে ২২ শতাংশ পজিটিভ রোগী পাওয়া গেছে। তার পরেও মিসিসিপির বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো। এরই মধ্যে ওই রাজ্যের বিদ্যালয়ে আটজন করোনা রোগী পাওয়া গেছে। তাদেরসহ তাদের সংস্পর্শে আসা একশ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে জ্যেষ্ঠ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, অনুমোদন পাওয়ার পর করোনার টিকা প্রয়োগ করা হলে ৫০ থেকে ৬০ শতাংশ কাজে দিতে পারে। তার মানে মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে জনস্বাস্থ্যের ওপর ভরসার বিকল্প থাকছে না।

‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুন…
  • ৩১ আগস্ট ২০২৬
দেশের বাজারে সোনার দামে ফের বড় পতন, আজ ভরি কত?
  • ৩১ আগস্ট ২০২৬
মায়ের মৃত্যুর পর টাকা তুলতে গিয়ে ঘুষ দাবি—ক্ষোভে ছেলের ‘ঘুষ…
  • ৩১ আগস্ট ২০২৬
টেকনাফে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক, ব্যাহত জনজীবন
  • ৩১ আগস্ট ২০২৬
৪ ইঞ্জিনিয়ারিং কলেজে জনবল নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • ৩১ আগস্ট ২০২৬
আইটি কার্নিভালে গোবিপ্রবির জয়জয়কার, চ্যাম্পিয়নসহ ৩ অর্জন
  • ৩১ আগস্ট ২০২৬