স্থগিত সব সরকারি চাকরির পরীক্ষা নভেম্বরে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২৩ জুন ২০২০, ০৩:২৬ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, স্থগিত থাকা সব সরকারি চাকরির পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনকে এ কথা জানান তিনি। এমনকি নভেম্বরে সরকারি চাকরি পরীক্ষা শেষ করার কথাও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এছাড়া বয়সের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার কথাও জানান প্রতিমন্ত্রী।

দেশে গত ৮ মার্চ প্রথম মহামারি করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমন রোধে মার্চ, এপ্রিল, মে ও জুন এই চার মাসে সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কারণে আটকে গেছে তিনটি বিসিএস ও নন ক্যাডার চাকরির পরীক্ষাসহ পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির ১৩টি পরীক্ষা। এছাড়া পিছিয়ে গেছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা, ব্যান্সডকের লিখিত পরীক্ষা। তুলা উন্নয়ন বোর্ডের পরীক্ষা।

এমনকি সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ অনেকগুলো সরকারি চাকরি পরীক্ষা প্রক্রিয়া আপাতত থেমে আছে।

তবে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি'র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছেন, ৩৮তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান চালু না হলে কোনো নিয়োগ পরীক্ষা নেয়া যাবে না।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে সরাসরি ভাইভা দিয়ে চাকরি, কেন্দ্…
  • ৩১ আগস্ট ২০২৬
মোটরসাইকেল গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ৩১ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুনে জড়িত সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্ত…
  • ৩১ আগস্ট ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি আবেদন শুরু ২ সেপ্টেম্বর, জানা গেল…
  • ৩১ আগস্ট ২০২৬
জামালপুরে নারী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাত্র ১ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে সিটি ব্যাংক
  • ৩১ আগস্ট ২০২৬