সরকারি কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা জারি

০৩ জুন ২০২০, ০১:৫৮ PM

সরকারি কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় তিন ধাপে সরকারি কলেজ শিক্ষকদের বদলির আবেদন নেয়ার কথা বলা হয়েছে। এজন্য প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকদের পৃথক পৃথক অনলাইনে বদলি আবেদন করার সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। নির্ধারিত মাসের ১৫ তারিখের মধ্যে বদলির আবেদন করতে হবে সরকারি কলেজ শিক্ষকদের।

মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নীতিমালাটি প্রকাশ করা হয়। নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকগণ চাকরি দু’বছর পূর্ণ হওয়ার পূর্বে বদলির আবেদন করতে পারবে না। আর অন্যান্য শিক্ষক/কর্মকর্তাগণ একই কর্মস্থলে তিন বছর পূর্ণ হওয়ার পূর্বে অন্যত্র বদলির জন্য আবেদন করতে পারবে না।

সারাদেশের সরকারি কলেজ শিক্ষকদের বদলির সুপারিশ প্রণয়ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিবের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিক্ষকদের বদলির সুপারিশ।

এদিকে রাজধানী ঢাকা সহ সকল বিভাগীয় শহরে শিক্ষকদের বদলির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালকের সভাপতিত্বে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ঢাকা মহানগরীসহ বিভাগীয় শহরগুলোতে শিক্ষকদের বদলির সুপারিশ প্রণয়ন করবেন।

এছাড়া অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে পদায়নের জন্য সুপারিশ প্রণয়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে।

সরকারি কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা দেখতে ক্লিক করুন

৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন নামে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বড় বিনিয়োগের পরিকল্পনা ইউজিসির
  • ৩১ আগস্ট ২০২৬
গাড়ি আটকে বিমানবন্দর এলাকায় প্রবাসীর স্বর্ণ লুট, থানা ছাত্…
  • ৩১ আগস্ট ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আখতার গ্রুপ, পদ ১০, আবেদন ১৫…
  • ৩১ আগস্ট ২০২৬
অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনেই আওয়ামী সরকার কয়েক লক্ষ কোটি …
  • ৩১ আগস্ট ২০২৬
ইমেইল পাঠায়নি সব প্রতিষ্ঠান, মেয়াদ বাড়ানো নিয়ে নতুন পরিকল্প…
  • ৩১ আগস্ট ২০২৬