শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ১৫ জুন পর্যন্ত

২৭ মে ২০২০, ০৬:৩৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটি ৩০ মে’র পর আর বাড়ছে না। তবে করোনার কারণে ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিতে পারবে।

আজ বুধবার (২৭ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। ফলে টানা দুই মাসের বেশি সাধারণ ছুটি শেষ হচ্ছে ৩০ মে। আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া সাধারণ ছুটি উঠে গেলেও চলবে না গণপরিবহনও। পাশাপাশি এক জেলা থেকে অন্য জেলায় কেউ যাতায়াত পারবেন না, এজন্য থাকবে নিষেধাজ্ঞা।

কর্মস্থলে যাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা করতে পারবে। এছাড়া বয়স্ক ও গর্ভবতী নারীরা অফিসে যোগ দেবেন না বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনার মধ্যে সীমিত পরিসরে সব ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। করোনা রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। পরে কয়েক দফায় ৩০  মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয় বলেও জানান তিনি।

গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাঠে নাহিদ রানা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশায় বিসিবি
  • ৩১ আগস্ট ২০২৬
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল: কম পেনশনধারীদের পেনশন দ্বিগুণ, বাড়বে সর্বোচ্চ ১০০…
  • ৩১ আগস্ট ২০২৬
বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রিপরিষ…
  • ৩১ আগস্ট ২০২৬
ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর…
  • ৩১ আগস্ট ২০২৬