করোনা: প্রশাসনে যুক্ত শিক্ষক-কর্মকর্তাদের তালিকা চেয়েছে অধিদপ্তর

২৩ মে ২০২০, ১০:২৬ AM

করোনা সংকটে প্রশাসনের কাজে সম্পৃক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩১ মের মধ্যে ই-মেইলে তালিকা পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা।

শুক্রবার (২২ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা আঞ্চলিক পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ জেলা উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীদের করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করতে নির্দেশনা দেয়া হয়েছিল। সে নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী জেলা ও উপজেলা প্রশাসনের কাজে সম্পৃক্ত থেকে সহযোগিতা অব্যাহত রেখেছে তাদের তালিকা ইমেইলে ([email protected]) ৩১ মের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।

নির্দেশনায় আরও বলা হয়, কোন দপ্তর বা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি ইমেইলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তালিকা পাঠানোর প্রয়োজন নেই। আঞ্চলিক পরিচালকরা নিজ অঞ্চলের দপ্তর এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত তালিকা প্রস্তুত করবেন এবং সে তালিকা নিজ দপ্তরের ইমেইল থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পাঠাবেন।

 

প্রশাসনিক বিভিন্ন পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলে যেভাবে পেনশন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মাসিক ভাতা ৩ হাজ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়বে, দেখুন এখানে
  • ৩১ আগস্ট ২০২৬
বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার ক্রিকেটার’ বললেন পাকিস্তানি তারকা
  • ৩১ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সব গ্রেডের সরকারি চাকরিজ…
  • ৩১ আগস্ট ২০২৬