দুই ঈদ-বৈশাখী ভাতাসহ ১০ মাসের বেতন পাচ্ছেন নতুন এমপিও শিক্ষকরা

১৮ মে ২০২০, ০১:০৮ PM

ঈদের আগেই সুখবর পাচ্ছেন নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দুই ঈদের বোনাস ও বৈশাখী ভাতাসহ গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসের বকেয়া বেতন-ভাতা ছাড়ের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সোমবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বকেয়াসহ বেতন-ভাতার চেক ঈদের আগেই ছাড় হবে। দুটি ঈদ বোনাস, বৈশাখী ভাতা ও গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বেতন একসঙ্গে পাচ্ছেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন ও বোনাস দেয়ার জিও জারি হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২০১৯ সালের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বেতন পাবেন। আর গত আগস্টে অনুষ্ঠিত ঈদুল আযহা আর আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরের ঈদ বোনাস পাচ্ছেন শিক্ষকরা। এছাড়া গত এপ্রিল মাসে দেয়া বৈশাখী ভাতা টাকা বাবদ পাবেন তারা। এ প্রতিটি খাতের টাকা ছাড়ের জন্য আলাদাভাবে চারটি আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে জিওর কপি আজই পাঠনো হবে।

গত ১৬ মে নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৩ হাজার ৬২৬ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত ও স্তর পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের মধ্যে স্কুলের ২ হাজার ১৬৮ জন এবং কলেজের ১ হাজার ৪৫৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। গত ২৯ এপ্রিল নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫১টি প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে ১ হাজার ৬৩৩টি তালিকা প্রকাশ করা হয়।

এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯১টি মাধ্যমিক স্কুল, ৪৩০টি নিম্ন মাধ্যমিক স্কুল, ৬৮টি স্কুল অ্যান্ড কলেজ, ৯২টি উচ্চ মাধ্যমিক কলেজ এবং ৫২টি ডিগ্রি কলেজ রয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকরা ২০১৯ সালের জুলাই থেকে বেতন ভাতা পাচ্ছেন। আর কোন প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে।

ট্যাগ: মাউশি
মাঠে নাহিদ রানা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশায় বিসিবি
  • ৩১ আগস্ট ২০২৬
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল: কম পেনশনধারীদের পেনশন দ্বিগুণ, বাড়বে সর্বোচ্চ ১০০…
  • ৩১ আগস্ট ২০২৬
বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রিপরিষ…
  • ৩১ আগস্ট ২০২৬
ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ আগস্ট ২০২৬