পুলিশের ১৫০৯ জন করোনায় আক্রান্ত

০৯ মে ২০২০, ০৪:০৩ PM

© ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় করেোনাভাইরাসে দেশে আরোও ৮০ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশের দেড় হাজারেরও বেশি সদস্য প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪২৯ জন। সেই সংখ্যা আজকে হয়েছে ১ হাজার ৫০৯ জন। এছাড়া মারা গেছেন ৬ জন।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের দেখভালের জন্য উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করা হয়েছে। আইজিপি ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে শুক্রবার এই টিম গঠন করা হয়।

ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৯ মে এই তথ্য আপডেট করা হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৬৬জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২হাজার ৮৭০জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১১০জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে শুক্রবার বিকেলে ১৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনাভাইরাস ধরা পড়ার পর তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬