ঈদের ছুটিতে বাড়ি যেতে পারবেন না সরকারি কর্মকর্তারা

০৫ মে ২০২০, ০৯:১৫ AM

ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কোনো সরকারি কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবে না জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যেতে পারছেন তাঁরা। এদিকে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ১৪ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ ও ১৬ সাপ্তাহিক ছুটি। সে হিসেবে ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্তই বাড়লো।

সোমবার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটির সাথে ৮ ও ৯ মে এবং ১৪ ও ১৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি সংযুক্ত থাকবে। আর ৬ মে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। ছুটির সময় জনসাধারণকে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিসেবার যেমন, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, বন্দরসমূহ, ডাকসেবা ও ইন্টারনেট ইত্যাদি ক্ষেত্রে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবে। সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন চলাচল অব্যাহত থাকবে। কৃষি পণ্য, সার, কাটিনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মী, গণমাধ্যমকর্মী এবং ক্যাবল টিভি নেটওয়ার্ক কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। এ সাধারণ ছুটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও কর্মস্থল ত্যাগ করতে পারবে না।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজনে ঔষধ শিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখতে পারবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে রিক্সা ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটির সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেৰে।

এর আগে গত ২৩ এপ্রিল ৫ মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬