রাজারবাগ থেকে পালিয়েছে করোনা আক্রান্ত পুলিশ, বাড়িতে লাল পতাকা

২৫ এপ্রিল ২০২০, ০৭:৫৫ AM

করোনা আক্রান্ত এক পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইস্ হাসপাতাল থেকে পালিয়ে এখন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতাল আইসোলেশনের একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই পুলিশ সদস্যের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জগজীবনপুর গ্রামে। পুলিশ সদস্যের বাড়ি লকডাউন করে লাল পতাকা তুলে দিয়েছে স্থানীয় প্রশাসন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, করোনা আক্রা ওই পুলিশ সদস্য ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে কর্মরত। ২দিন আগে তিনি করোনা রোগে আক্রান্ত হওয়ার পর রাজারবাগ পুলিশ লাইস্ হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতাল থেকে পালিয়ে উল্লাপাড়ায় তার গ্রামের বাড়িতে আসেন। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে বাড়ি হতে বের করে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে পাঠিয়ে দেয়। শুক্রবার ভোরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬