নন ক্যাডার স্বাস্থ্যকর্মীদের তালিকা চেয়েছে জনপ্রশাসন

২২ এপ্রিল ২০২০, ০২:১৯ PM

দেশে বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় সকল মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন থাকা ননক্যাডার চিকিৎসা কর্মকর্তা, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কল্যাণ শাখার উপসচিব কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে আগামীকাল বৃহস্পতিবারের (২৩ এপ্রিল) মধ্যে সংশ্লিষ্টদের তালিকা জনপ্রশাসনে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে সারা দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা হিমশিম অবস্থায় আছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আইসোলেশনে চলে যাচ্ছেন। এ কারণে সামনের দিনে করোনা পরিস্থিতি আরো খারাপ হলে বাড়তি স্বাস্থ্যকর্মী সংকট কাটাতে আগাম স্বাস্থ্যকর্মী বাহিনী প্রস্তুত রাখতে চায় সরকার। এ কারণেই সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে তাদের নিজস্ব স্বাস্থ্যকর্মীদের তালিকা চাওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও বিভাগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মৌখিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন চিকিৎসা কর্মকর্তা  (নন-ক্যাডার), নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের তথ্য নির্ধারিত ছকে সফট ও হার্ড কপি উভয় ফরম্যাটে পাঠাতে হবে।

ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬