শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন আসছে

২২ এপ্রিল ২০২০, ১১:৪৯ AM

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশে চলমান সাধারণ ছুটি আরও বাড়ছে। নতুন নানা নির্দেশনা সাপেক্ষে ছুটি বাড়িয়ে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, নতুন করে ছুটি বাড়ানোর আলাপ-আলোচনা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর ঘোষণা দিলে তার সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হবে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে টানা ৩১ দিনের ছুটি চলছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি নেই। সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরও সাত দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছে। তবে ছুটি কতদিন বাড়বে সেই বিষয়ে এখন নিশ্চিত নন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘসময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঐচ্ছিক শিক্ষাছুটি সীমিত করার কথা ভাবা হচ্ছে। মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেনের সঙ্গে দেশের ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টদের ভিডিও কনফারেন্সে এমন প্রস্তাব দিয়েছেন বোর্ড চেয়ারম্যানরা।

 

 

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬