ডাক্তার ও নার্সদের সঙ্গে বিরূপ আচরণ করলেই ব্যবস্থা

১৭ এপ্রিল ২০২০, ০২:৪৩ PM

© ফাইল ফটো

করোনা পজেটিভ রোগীকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া বা ডাক্তার ও নার্সদের বাসস্থানে থাকার ব্যাপারে বাসার মালিক ও বাসিন্দারা বিরুপ আচরণ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে বিভিন্ন জায়গায় অবস্থিত হাসপাতালে ডাক্তার ও নার্সরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি করোনার বিস্তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাসা/ফ্ল্যাটে রেখে চিকিৎসা ব্যবস্থার পরামর্শ দিচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাগণ এতে বাঁধা দিচ্ছেন।

এমনকি করোনা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তার ও নার্সগণের সাথে বাড়ির মালিকদের বিরূপ আচরণের খবর পাওয়া যাচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে যা কোনভাবেই কাম্য হতে পারে না। করোনাভাইরাসের সংক্রমণরোধে সম্মূখ যোদ্ধার ভূমিকায় থাকা ডাক্তার ও নার্সগণের সাথে এরূপ বিরূপ আচরণের অভিযোগ পাওয়া গেলে উক্ত বাড়ির মালিক ও সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬