শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত

১০ এপ্রিল ২০২০, ০৫:৩৭ PM

© লোগো

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। এজন্য  ওই তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন জানান, সরকার ঘোষিত ছুটির সময় দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে।

এদিকে, ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ২৫ এপ্রিল পবিত্র রমজান শুরু হবে। সেই হিসেবে রমজান মাস পুরোটাই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকে। ফলে রমজানের ছুটি বাতিল না করা হলে ঈদের ছুটির পর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান।

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬