প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন দিচ্ছে বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশন

০৮ এপ্রিল ২০২০, ০৫:১৬ PM

© লোগো

করোনাভাইরাসের কারণে দেশে অঘোষিত লকডাউনে স্থবির হয়ে পড়েছে সবকিছু। বন্ধ রয়েছে দোকানপাট। চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সমাজের এসব মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাক্সেশন এসোসিয়েশন।

এসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। শিগগির এ অনুদান তহবিলে জমা দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ সংকটে দেশের মানুষের পাশে থাকতে চায় বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশন। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সদস্যদের একদিনের বেতন জমা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও এসোসিয়েশনের পক্ষ হতে স্বেচ্ছাসেবী কয়েকটি সংগঠনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে পিপিই বিতরণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।

ট্যাগ: বিসিএস
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬