ত্রাণের তালিকায় নাম তুলতে টাকা নেয়ায় মেম্বার গ্রেফতার

০৭ এপ্রিল ২০২০, ১০:১১ AM

সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের দুস্থ ও কর্মহীন মানুষের তালিকা তৈরির সময় টাকা নিয়ে অন্তর্ভুক্তি করার অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বর সোহেল মিয়া ও তার সহযোগী আলামিনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সচিব মুসিউজ্জামান বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) সকালে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে সমাজের দুস্থ ও কর্মহীন মানুষের তালিকা তৈরির কাজ শুরু হয়। এ সময় ইউপি সদস্য সোহেল মিয়া পুষ্টি ফটোস্ট্যাট এর মালিক আলামিনের সহযোগিতায় ফটোকপি করার নামে ২০০ লোকের প্রত্যেকের নিকট থেকে ১০০-১২০ টাকা করে আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য সোহেল মিয়া ও তার সহযোগী আলামিনকে আটক করে। পরে ভুক্তভোগী কর্মহীনদের সাক্ষীর ভিত্তিতে পুলিশে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সচিব মুসিউজ্জামান বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, দুস্থ ও কর্মহীন মানুষের তালিকা তৈরি ও ত্রাণ নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না, সে যেই হোক।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬