শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

০৫ এপ্রিল ২০২০, ০৫:২২ PM

© সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে হিসাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে। এর আগে সাধারণ ছুটি ২৬ মার্চ হতে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি ১৮-৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত। তবে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, সাধারণ ছুটি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানও এই ছুটির আওতায় থাকবে, ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

২০২০ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে সরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র রমজান, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখি পূর্ণিমা, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২৫ এপ্রিল থেকে ৩০ মে ৩১ দিন ছুটি রয়েছে। আর এসব উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ২৫ এপ্রিল হতে ২৮ মে পর্যন্ত ছুটি রয়েছে ৩০ দিন।

বাংলাদেশে গত ৮ মার্চ হতে আজ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু ৯ জন এবং মোট সংক্রমণ হয়েছেন ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু ও নতুন ১৮ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হবে বলেও আভাস পাওয়া গেছে সরকারের বিভিন্ন পর্যায় থেকেই।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬