আরও ১০ দিন বাড়তে পারে সাধারণ ছুটি

৩০ মার্চ ২০২০, ০২:০২ AM

বিশ্বজুড়েই চলছে করোনা ভাইরাসের তাণ্ডব। প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধের উপায় হিসেবে বিশ্বের অধিকাংশ দেশ লকডাউন নীতি হাতে নিয়েছে। এদিকে বিশ্বব্যাপী বিস্তৃত কোভিড-১৯-এর বিস্তার থেকে দেশবাসীকে রক্ষা করতে সাধারণ ছুটি আরও বাড়ানো হতে পারে। ইতিপূর্বে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও তা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হতে পারে বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে ছুটি সংক্রান্ত সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে।

খোঁজে জানা গেছে, দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসের বিস্তার কতটা ঘটেছে বা ঘটছে সে বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতিদিনই সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভাগের কর্তব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। সর্বশেষ আপডেট জানছেন, দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা। একাধিক বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্ব পরিস্থিতিও পর্যালোচনা করছেন। পরিস্থিতির অন্যান্য বিশ্লেষণের ওপর নির্ভর করে ছুটি বাড়ানো হতে পারে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, ছুটি বাড়া বা না বাড়া পরিস্থিতির ওপর নির্ভর করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ করোনা বিষয়ক পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬