করোনা ঠেকাতে যেভাবে বদলে গেল ভারতের চেহারা!

২২ মার্চ ২০২০, ১২:৫৮ PM

করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়েছেন গোটা দেশের মানুষ। আজ রবিবার সকাল ৭টা থেকেই দেশজুড়ে জনতা কারফিউ শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থানসহ সব রাজ্যেই সকাল থেকে রাস্তাঘাট একেবারে শুনশান।
অন্যদিনে যেমন মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস ভিড়ে থিক থিক করে, এ দিন সকাল থেকে তা পুরোপুরি জনশূন্য। রাত ১০টা পর্যন্ত সমস্ত ইন্টারসিটি ট্রেনও বাতিল। এমনকি চেন্নাই বিমানবন্দরেও হাতেগোনা কিছু লোক দেখা গিয়েছে। বেঙ্গালুরুর ব্যস্ত ম্যাজিস্টিক বাস টার্মিনাসেও কোনও যাত্রী নেই।
গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশার মতো রাজ্যে লক-ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকারগুলো। করোনাভাইরাসে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩১৫, মৃত্যু হয়েছে চার জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। করোনা রুখতে প্রধানমন্ত্রী তাই এই একদিন দেশবাসীকে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছেন।
রবিবার জনতা কার্ফু শুরুর আগে সকালেই প্রধানমন্ত্রী টুইট করেন, ‘আর কিছু ক্ষণের মধ্যেই জনতা কারফিউ শুরু হবে। সবাইকে এতে অংশ নিতে অনুরোধ জানাচ্ছি, যা কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়ার শক্তি জোগাবে। এই পদক্ষেপটাই আগামী দিনে আমাদের সাহায্য করবে। বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। #ইন্ডিয়াফাইটসকরোনা।’
শুক্রবার মধ্যপ্রদেশে করোনাভাইরাস সংক্রমণের প্রথম রোগীর সন্ধান মেলে। জব্বালপুরে একই দিনে চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলে। আর শনিবার থেকেই মধ্যপ্রদেশ সরকার জব্বালপুর-সহ চারটি শহরে লক ডাউন ঘোষণা করে। আজ পুরো রাজ্য জুড়েই কারফিউ পালন করছেন জনতা।
সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের কাছে নির্দেশ পৌঁছেছে, যাতে দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স বিকাল পাঁচটায় সাইরেন বা ঘণ্টা বাজিয়ে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে নিরন্তর কাজ করে চলা মানুষদের উদ্দেশে কৃতজ্ঞতা জানায়।
জরুরি পরিষেবায় প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সারা দেশজুড়েই সমস্ত দোকান-বাজার বন্ধ থাকবে দিনভর। ৯ বছরে এই প্রথম বেঙ্গালুরু জুড়ে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। জনশূন্য বারাণসী ঘাটও।
কোয়মবত্তুরের গাঁধীপূরম ফ্লাইওভার, নভি মুম্বইয়ের সিয়ন প্যানভেল হাইওয়ে, রাঁচি রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সর্বত্রই একই চিত্র।
ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা সকলের উদ্দেশে টুইট করেন, ‘কোভিড ১৯-এর বিরুদ্ধে একত্রিত হয়ে লড়তে হবে। মানুষের দ্বারা এবং মানুষের স্বাস্থ্যের জন্য জনতা কার্ফু খুবই বড় পদক্ষেপ।’

নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬