কোচিং বন্ধে ফের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

১৮ মার্চ ২০২০, ০৭:৪১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় ফের দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরও কোনো কোচিং সেন্টার খোলা থাকলে মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজ বুধবার নতুন করে কোচিং সেন্টার বন্ধ রাখার এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৬ মার্চ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সময় কোচিং সেন্টারগুলোও বন্ধ রাখতে বলেন তিনি। তবে সে ঘোষণা অমান্য করেই দেশের বিভিন্ন স্থানে কোচিং সেন্টার চালু রাখা হয়। সে কারণেই তাদের জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে শিক্ষার্থীরা যেন বাসায় অবস্থান করে, তা নিশ্চিত করতে অভিভাবকদের অনুরোধ করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, দেখা গেছে যে অনেক শিক্ষার্থী ও অভিভাবক এ ছুটিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি অনেকে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণেও যাচ্ছেন সপরিবারে। একই আদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, কিছু কোচিং সেন্টার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি সারাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া চিঠিতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো শিক্ষার্থীকে রাস্তায় ঘুরতে দেখলে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সন্তানদের বাসায় অবস্থান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কোনো কোচিং চালু রাখা হলে প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬