করোনাভাইরাস: ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আদেশ জারি

১৬ মার্চ ২০২০, ০৬:০১ PM

© লোগো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়। 

আদেশে বলা হয়, এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় অবস্থান করবেন। শিক্ষার্থীদের বাসস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।

পরে দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন, প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা এবং কোচিং সেন্টারগুলোও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের ঘরে থাকতে হবে। 

আদেশ

 

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬