পরীক্ষা ২০১৫-তে, ফল ২০২০-এ

১৫ মার্চ ২০২০, ০৩:১৬ PM

২০১৫ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের কাস্টম হাউজের উচ্চমান সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা। পাঁচ বছর পর গত ১২ মার্চ, ২০২০ তারিখ ওই পরীক্ষার ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ১৮০ জন প্রার্থী। আর আগামী ২০ ও ২১ মার্চ দুই শিফটে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়োগ প্রক্রিয়ায় এই দীর্ঘসূত্রতা নিয়ে সমালোচনা করছেন চাকরি প্রত্যাশীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে একজন লিখেছেন, ২০১৫ সালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার রেজাল্ট দিতে ৫ বছর সময় লাগলো। কেউ এই পরীক্ষা অংশগ্রহণ করে থাকলে রোল মিলিয়ে দেখবেন। জানি না কত জনের রোল মনে আছে বা কত জনের কাছে এডমিট কার্ড আছে। অনেকে হয়তো বিদেশ চলে গেছেন। আবার অনেকে হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। আবার অনেকেই হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। এইভাবে চলতে থাকলে আমাদের মত বেকারদের ভবিষ্যত কী?

ফলাফল দেখতে ক্লিক করুন

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬