হ্যান্ড স্যানিটাইজার মূল্য নির্ধারণ, ওষুধ প্রশাসনের তালিকা দেখুন

১০ মার্চ ২০২০, ০৯:২৮ AM

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর বাজারে হ্যান্ডস্যানিটাইজারের দাম বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে স্যানিটাইজার জাতীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কোনও খুচরা বিক্রেতা কারও কাছে একটির বেশি বিক্রি করতে পারবেন না বলে ওষুধ বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে ওষুধ উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে বৈঠক করেছে অধিদফতর।

অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বাজারে হ্যান্ডস্যানিটাইজার বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। কারণ এর চাহিদা বেড়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে বিক্রি করছে। এ কারণে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে হ্যান্ডস্যানিটাইজার ডিস্ট্রিবিউটরকে এক ইনভয়েসে ৫০০-এর বেশি পিস সরবরাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে কোনও খুচরা বিক্রেতা কারও কাছে একটির বেশি বিক্রি করতে পারবেন না বলে ওষুধ বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নির্ধারিত মূল্য: দেশে বর্তমানে সাতটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হ্যান্ডস্যানিটাইজার উৎপাদন করছে বলে জানান মেজর জেনারেল মাহবুবুর রহমান। সেসব প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে মেসার্স এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডি রাব সল্যুশন ৫০ মিলি ৪০ টাকা, ১০০ মিলি ৫২ টাকা, ২০০ মিলি ১০০ টাকা; মেসার্স এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেক্সিসল হ্যান্ড রাব ৫০০ মিলি (ডিসপেনসারসহ) ২১৫.৬৫ টাকা, ২৫০ মিলি (ডিসপেনসারসহ) ১৪০.৪২ টাকা, ২৫০ মিলি বোতল ১৩০.৩৯ টাকা, ৫০০ মিলি বোতল ১৯৬.৩৩ টাকা, ৫০ মিলি বোতল ৪০.১২ টাকা, ক্লিনজেল হ্যান্ডস্যানিটাইজার ১০ মিলি ৭৫ টাকা, ৫০ মিলি ১০০ টাকা; মেসার্স ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সানিস্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মিলি ৩০০ টাকা, সানিকর্ড জেল ৬ গ্রাম টিউব ৫০ টাকা; স্যানিটিজা হ্যান্ড রাব ২৫০ মিলি ১৩০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডিওয়াশ সল্যুশন ৫০ মিলি বোতল ৪০ টাকা, ২৫০ মিলি বোতল ১৩০ টাকা; মেসার্স গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডস্ক্রাব ২৫০ মিলি ২৫০ টাকা, হ্যান্ডিসল ২৫০ মিলি ১৩০ টাকা, ১২৫ মিলি ৭০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জারমিসল হ্যান্ড রাব ২০০ মিলি বোতল( ওয়াসারসহ) ১৩০.৩৯ টাকা, ২০০ মিলি বোতল (পাম্প ও ডিসপেনসারসহ) ১৪০.৪২ টাকা, ৫০ মিলি বোতল ৪০ টাকা; মেসার্স অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কেভিরাব হ্যান্ড রাব ২৫০ মিলি বোতল ১০৫.৭২ টাকা, ৫০ মিলি বোতল ৩১.২২ টাকায়।

২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬
১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স
  • ২৯ এপ্রিল ২০২৬
কেন ওপেক ছাড়ল আরব আমিরাত, সৌদির সঙ্গে দ্বন্দ্ব নাকি ট্রাম্প…
  • ২৯ এপ্রিল ২০২৬
নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, সতর্ক করে যা ব…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬