৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার কমিশন তাদের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী, ঢাকাসহ দেশের ৯টি কেন্দ্রে আগামী ৮ এবং ৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৪০তম বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই মাস পর আগামী ৮ এবং ৯ মার্চ বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।