জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে

০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১ PM


জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৯৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে আফগানিস্তান। এই রান তাড়া করে জিততে হলে অসম্ভবকেই সম্ভব করতে হবে। কারণ, আফগান স্পিনারদের সামনে ভাঙা উইকেটে ব্যাট করা হবে সত্যিই কঠিন। আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে রীতিমত রেকর্ডই গড়তে হবে।

চতুর্থ ইনিংসে এর আগে বাংলাদেশের জয়ের রেকর্ড রয়েছে সর্বোচ্চ ২১৯ রান তাড়া করার। আফগানিস্তান তার চেয়ে ১৬৭ রান বেশি করে ফেলেছে। সুতরাং, রশিদ খান, মোহাম্মদ নবি কিংবা জহির খানদের ঘূর্ণি মোকাবেলা করে সাকিব আল হাসানরা কি পারবেন অসম্ভবকে সম্ভব করতে?

রান তাড়া করে বাংলাদেশের জয়গুলোর মধ্যে রয়েছে, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ২১৫ রান তাড়া করে জিতেছিল সাকিব আল হাসানের দল। ২০১৪ সালে জিম্বাবুয়ের বাংলাদেশ জিতেছিল ১০১ রান তাড়া করে। ২০১৭ শ্রীলঙ্কার বিপক্ষে ১৯১ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯০ প্লাস রান তাড়া করে জয়ের রেকর্ড আছে মাত্র ৪টি। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৪১৮ তাড়া করে জয়। যেটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।

এছাড়া ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৪১৪ তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছিল ৪০৪ তাড়া করে। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত জিতেছিল ৪০৩ তাড়া করে। বাংলাদেশ জিততে পারলে সেটা হবে ৫ম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

আজ বিশ্ব চিঠি দিবস: ডাকবাক্সে জমে থাকা ভালোবাসার দিন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিনে নতুন বিষয় সংযোজন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চড়া দামে বিক্রির জন্য মজুতকৃত সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে এনজোর আবেগঘন চিঠি— ‘ আমি কী ভাগ্যবান ছিলাম, লিও’
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল দিলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না রাখলে কোনো উপকারে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬