আইসিইউতে শিক্ষামন্ত্রীর স্বামী

২০ জুলাই ২০১৯, ০৫:৪৭ PM

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টিবোর্ড সদস্য তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দুপুর দেড়টায় তাকে দেখতে গিয়েছিলেন। তিনি সবার কাছে তাঁর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর শনিবারের সকল কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। 

তার দ্রুত রোগ মুক্তি কামনায় চাঁদপুরের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মসজিদে মসজিদে বাদ জুম্মা মিলাদ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতারা এই সদা হাস্যজ্জল সরল প্রকৃতির মানুষটির দ্রুত রোগমুক্তিসহ সুস্থতা কামনা করেছেন। তিনি যেন পুনরায় সবার মাঝে সুস্থ হয়ে ফিরে এসে দেশ সেবায় নিয়োজিত হতে পারেন। 

পড়ুন: ছাত্রলীগের সম্মেলনে স্লোগান দেয়ার সময় হিটস্ট্রোকে জবি শিক্ষার্থীর মৃত্যু

প্রিয়া সাহার বিরুদ্ধে স্থানীয় হিন্দু-মুসলিমদের যত অভিযোগ

ছাত্রীর গলায় ইট বেঁধে, ছুরি দিয়ে পেট কেটে লাশ ডুবিয়ে দেয় ধর্ষক

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬