প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনে সুপারিশ

০৩ জুলাই ২০১৯, ০৬:২৪ PM

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মাতৃভাষায় জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কমিটির বৈঠকে প্রকল্পের কাজের গতি ও গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভ্যন্তরীণ অডিট ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ। বৈঠকে কমিটির সদস্য প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান ও ওয়াসিকা আয়শা খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থ বছরের চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণ কাজের গুণগত মান বাড়াতে ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। সেক্ষেত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে জনবল বাড়ানোর সুপারিশ করা হয়।

পদ্মা সেতুর ঢালে বাস দুর্ঘটনা: ক্ষয়ক্ষতির পরিমাণ কত?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল দেওয়ায় কৃতজ্ঞতা কল্যাণ সমিতির, দ্রব্যমূলের সাথে বে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়ে আজ সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয়-এ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পাস করা বিষয়েই ইমপ্রুভমেন্টে ফেল দেখাল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের মাঝে আমেরিকান সেনা সচিবের পদত্যাগ, নেপথ্যে কি …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬