জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন পর্যবেক্ষণের নির্দেশ

০২ জুলাই ২০১৯, ১০:৪৭ PM

শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করার পাশাপাশি তা নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন নিবিড় মনিটরিংয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, একাদশ জাতীয় সংসদের ‘শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় সভায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করার পাশাপাশি তা নিবিড় মনিটরিংয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। গত ১৬ জুন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সিদ্ধান্তের বিষয়টি চিঠি দিয়ে শিক্ষা অধিদপ্তরকে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কর্মকর্তার আরো জানান, সে প্রেক্ষিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করার পাশাপাশি তা নিবিড় মনিটরিংয়ের নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে গতকাল মঙ্গলবার (১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি পাঠিয়ে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

পদ্মা সেতুর ঢালে বাস দুর্ঘটনা: ক্ষয়ক্ষতির পরিমাণ কত?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল দেওয়ায় কৃতজ্ঞতা কল্যাণ সমিতির, দ্রব্যমূলের সাথে বে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়ে আজ সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয়-এ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পাস করা বিষয়েই ইমপ্রুভমেন্টে ফেল দেখাল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের মাঝে আমেরিকান সেনা সচিবের পদত্যাগ, নেপথ্যে কি …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬