৩৮তম বিসিএসের ফল প্রকাশ হচ্ছে সোমবার?

৩০ জুন ২০১৯, ০৮:৪৬ PM

৩৮তম বিসিএসের ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার পিএসসি বিশেষ সভা ডেকেছে। ওই সভায় ৩৮ তম বিসিএসের লিখিত ফলাফলের বিষয়টি অনুমোদন দেওয়া হতে পারে। অনুমোদিত হলে সভা শেষ পিএসসি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে।

পিএসসির একাধিক সূত্র থেকে এ কথা জানা গেছে। লিখিত পরীক্ষার প্রায় এক বছর পর এই পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে পিএসসি।

পিএসসি সূত্রে আরও জানা যায়, ৩৮ তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮ তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০ টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯ টি, শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে। তবে নতুন সিদ্ধান্ত অনুসারে পদ বেড়ে মোট ২ হাজার ১৬০ জন নিয়োগ পাবে।

এদিকে প্রায় এক বছর হলেও পিএসসি ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি। ফলাফল কবে প্রকাশ করা হবে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘লিখিত পরীক্ষার খাতা দেখতে কিছুটা বেশি সময় লাগে। আলাদা আলাদা ক্যাডারের আলাদা আলাদা বিষয় থাকে। সেই খাতা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের দেখতে দেওয়া হয়। এ ছাড়া লিখিত পরীক্ষার খাতা দুজন পরীক্ষক দেখেছেন।’

এবার বেশি সময় লাগার কারণ বলতে গিয়ে চেয়ারম্যান বলেন, এবারই প্রথম তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে। খুব দ্রুতই ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

ট্যাগ: বিসিএস
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬