পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন পিটিআই সমুহের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক  নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। 

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোন যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোন উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকুরিতে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকুরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এক সেঞ্চুরির পর দুই ডাক, এবার পাতা ফাঁদে পা দিয়ে আউট তামিম
  • ২৩ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৩ আগস্ট ২০২৬
শুরুতেই বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ
  • ২৩ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টি আভাস  
  • ২৩ আগস্ট ২০২৬