স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তা পেতে আবেদনের সময় বাড়লো

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © ফাইল ফটো

স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তিতে আর্থিক সহায়তা পেতে শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুরা ভর্তি সহায়তা পেতে অনলাইনে আবেদন করতে পারবেন। 

সম্প্রতি স্নাতক ভর্তি সহায়তার আবেদন সময় বাড়ানোর বিষয়টি জানিয়ে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত চিঠিটি রোববার প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তিতে  অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ও সমমানের (অনার্স ও পাস কোর্স) পর্যায়ে ভর্তিতে সহায়তা পেতে শিক্ষার্থীদের আবেদনের সময় শেষ হয়েছিলো গত ৭  সেপ্টেম্বর। তবে ভর্তি সহায়তার আবেদনের সময় আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এর আগে গত ৭ আগস্ট থেকে অনলাইনে ভর্তি সহায়তার আবেদন গ্রহণ শুরু হয়েছিলো।

চিঠিতে ভর্তি সহায়তার সময় বাড়ানোর বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানাতে বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।  

চিঠিতে আরো জানানো হয়েছে, ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত লিংকে প্রবেশ করে  (http://www.eservice.pmeat.gov.bd/admission/) অনলাইনে আবেদন করতে হবে। ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার জন্য বলা হলো। 

জানা গেছে, স্নাতক ও সমমান পর্যায়ে প্রথম বর্ষে ভর্তিতে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী ১০ হাজার টাকা হারে সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোড করা ফরম ডউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে সে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের কাছ থেকে সুপারিশ নিয়ে আবেদন করতে হবে।

জানা গেছে, জাতীয় বেতন স্কেলে ১৩ থেকে ২০ তম গ্রেডের সব কর্মচারীর সন্তানকে আবেদন পত্রের সঙ্গে অভিভাবকের অফিস প্রধানের দেয়া বেতন গ্রেডের প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের দেয়া শিক্ষার্থীর বাবা-মা অভিভাবকের বাৎসরিক আয় দুই লাখ টাকার কম বলে প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান ও নদী ভাঙন ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তানদের ভর্তি সহায়তা পেতে অগ্রাধিকার পাওয়ার জন্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। ভর্তি সহয়তার আবেদনের সঙ্গে সব শিক্ষার্থীকে সর্বশেষ শ্রেণির পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে। 

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close