বিজ্ঞান প্রদর্শনী উপভোগ করল ৬ হাজার শিক্ষার্থী

২৬ জানুয়ারি ২০২০, ০৭:৪৮ PM

© টিডিসি ফটো

নবম কাব ক্যাম্পুরী-২০২০ উপলক্ষে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। গত ২১-২৪ জানুয়ারি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক এবং গাজীপুরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

চার দিনে প্রায় ৬ হাজার তরুণ শিক্ষার্থী ও স্কাউট এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে। পুরো মৌচাক এলাকায় শিক্ষার্থীদের আনন্দের জোয়ার বয়ে যায়। এ ধরণের প্রদর্শনীতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এমন প্রদর্শনী আবারো আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘‘বিজ্ঞানকে বই পুস্তক এবং আবদ্ধ ভবনের গণ্ডি থেকে ছড়িয়ে দিতে বিজ্ঞান জাদুঘর এক অভিলক্ষ্য নিয়ে কাজ করছে। এতে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাবে এবং তাঁদের জ্ঞানের পরিসর বৃহৎ হবে”।

উল্লেখ্য এ প্রদর্শনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দু’টি ফোর ডি মুভিবাস, দু’টি মহাকাশ অবলোকন বাস শিক্ষার্থী এবং স্কাউটদের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া একটি মিউজু বাসও প্রদর্শনীর জন্য উন্মুক্ত রাখা হয়।

স্মিথকে ফিরিয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপি ৩১ দফা প্রতিশ্রুতি দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্…
  • ১৫ আগস্ট ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
  • ১৫ আগস্ট ২০২৬
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী 
  • ১৫ আগস্ট ২০২৬
রাতে মাঠে গড়াচ্ছে লা লিগা, বার্সেলোনা-রিয়ালের ম্যাচ কবে
  • ১৫ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা আটক
  • ১৫ আগস্ট ২০২৬