বৈশ্বিক সাইবার নিরাপত্তায় ‘রোল মডেল’ বাংলাদেশ

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন © সংগৃহীত

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) বেশ বিরতির পর এবারের বৈশ্বিক সাইবার নিরাপত্তাসূচক তৈরি করলো।আইটিইউর তৈরিকৃত এবারের বৈশ্বিক সাইবার নিরাপত্তাসূচকে ‘রোল মডেলের’ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। ওই সূচকে বাংলাদেশ সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ স্কোর অর্জন করা দেশগুলোর মধ্যে অন্যতম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আইটিইউ ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স ২০২৪’ প্রকাশ করে। প্রায় চার বছর পর আইটিইউ আবার বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচক প্রকাশ করলো। এবারের সূচকটি ২০২০ সালের পর বেশ বিরতি দিয়ে তারা প্রকাশ করল। আগের সূচকে বাংলাদেশ স্কোর পেয়েছিল ৮১ দশমিক ২৭।

আইটিইউর ২০২৩-২০২৪ সময়ের তথ্য নিয়ে তৈরি করা এবারের প্রতিবেদনে ১৯৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশের মধ্যে ৯৫ থেকে ১০০ নম্বর পাওয়া দেশগুলোকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রোল মডেল আখ্যায়িত দেশের সংখ্যা ৪৬টি। বাংলাদেশ এই ৪৬ দেশের একটি।

আরও পড়ুন: এসকেএফ ফার্মাসিউটিক্যালসে আইটি ও প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে চাকরি

আইটিইউ সাইবার নিরাপত্তাসূচক তৈরি মূলত পাঁচটি বিষয়কে হিসেবে নিয়েছে। সূচক তৈরিতে প্রাধান্য দেওয়া বিষয়গুলোর মধ্যে আইনি পদক্ষেপ, কারিগরি দিক, প্রাতিষ্ঠানিক দিক, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় অন্যতম।

কারিগরি পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ ও সমন্বয়ে বাংলাদেশ সর্বোচ্চ স্কোর ২০ করে পেয়েছে। বাকি দুটি সূচকের মধ্যে সক্ষমতা বৃদ্ধিতে ১৯ দশমিক ৫২ ও আইনি পদক্ষেপে ১৭ দশমিক ৪৪ পেয়ে রোল মডেলের তালিকায় বাংলাদেশ।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬