নতুন স্মার্টফোনের সঙ্গে বিনামূল্যে ছয় মাসের ডাটা দিচ্ছে বাংলালিংক

১০ এপ্রিল ২০২৪, ১২:৩৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
বাংলালিংক অফার

বাংলালিংক অফার © সংগৃহীত

নতুন স্মার্টফোনের সাথে বিনামূল্যে ছয় মাসের ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক। মঙ্গলবার (৯ এপ্রিল)  দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সর্বস্তরের মানুষের ডিজিটাল জীবনযাত্রার মান আরও উন্নত করার লক্ষ্যে ফোর-জি ও ফাইভ-জি স্মার্টফোন ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে।  

এই উদ্যোগের আওতায় গ্রাহকদের বাজেট ও পছন্দ অনুযায়ী স্মার্টফোন অফার চালু করছে অপারেটরটি। অফারগুলোর ভেতর রয়েছে, ছয় মাসের ফ্রি ইন্টারনেট সুবিধা, ১০০ টাকার বেশি মূল্যের ইন্টারনেট প্যাকেজে ৫০% বোনাস, টফি সাবস্ক্রিপশনসহ ইসলামিক সেবা, বাংলাফ্লিক্স ও ক্যাফে আড্ডার মতো উদ্ভাবনী ডিজিটাল সেবাগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুবিধা।

গ্রাহকরা এই ফ্রি অফারটি উপভোগ করতে পারবেন *১২১*৭০১# ডায়াল করার মাধ্যমে।  এছাড়াও, প্রতিটি স্মার্টফোনের সাথে গ্রাহকরা ওকলা স্পিডটেস্ট ® স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি নেটওয়ার্ক ও ছয় মাস মেয়াদী ৯ জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন। 

স্মার্টফোন ক্রয়ের প্রথম মাসে ৪ জিবি ইন্টারনেট ও এর পরে ৫ মাস প্রতি মাসে ৭ দিন মেয়াদী ১ জিবি ইন্টারনেট বিনামূল্যে উপভোগ করতে পারবেন গ্রাহকগণ।  বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার ও স্যামসাং, ভিভো, শাওমি, আইটেল, ইনফিনিক্স, রিয়েলমি ও অপো-এর মত বড় স্মার্টফোন ব্র্যান্ডের শোরুম থেকে এই অফারের স্মার্টফোনগুলো ক্রয় করা যাবে। 

এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে ও অফারভুক্ত স্মার্টফোনের তালিকা পেতে ভিজিট করুন বাংলালিংক-এর অফিশিয়াল ওয়েবসাইট-  https://banglalink.net/en/prepaid/others/smart-phone-offer 

বাংলালিংকের মার্কেটিং অপারেশনস  ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, ‘দেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি ইন্টারনেট সেবাদাতা হিসেবে আমাদের লক্ষ্য গ্রাহকদের সেরা মানের ডিজিটাল সেবা উপহার দেওয়া। উন্নত সংযোগ ও নিরিবচ্ছিন্ন ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে গ্রাহকদের জন্য এই স্মার্টফোন অফারগুলো নিয়ে এসেছে।’

 
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬