বিবিএস প্রতিবেদন

দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী

৩০ জানুয়ারি ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
নোয়াখালী জেলা

নোয়াখালী জেলা © সংগৃহীত

দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। এছাড়া দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে দেশে। এখন দেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। জেলা হিসেবে সবচেয়ে দরিদ্র মাদারীপুর।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’- এ তথ্য উঠে এসেছে।

এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও গ্রামে যেটি ২০ শতাংশেরও বেশি।

বিবিএসের দারিদ্র্য মানচিত্রে দেখা গেছে, দেশের বিভাগীয় দারিদ্র্য হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ।

জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র্য মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র ৫৪ দশমিক ৪ শতাংশ; আর জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী। এ জেলায় দারিদ্র ৬ দশমিক ১ শতাংশ।

আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্য নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।

উদ্ধার ক্রু ‘নিরাপদে ইরানের বাইরে’ আছেন, দাবি যুক্তরাষ্ট্রের
  • ০৫ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৫ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি, আবেদন শেষ ১৭ এপ্রিল
  • ০৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার দুই নারীর সঙ্গে ‘পারিবারিক সম্পর্ক’…
  • ০৫ এপ্রিল ২০২৬
ক্রুকে উদ্ধার করলেও ইরান থেকে বের হতে পারেননি মার্কিন সেনারা
  • ০৫ এপ্রিল ২০২৬
ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৫ এপ্রিল ২০২৬