৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে মার্কিন জাহাজ

০১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ PM
এমভি এমপি আলট্রাম্যাক্স টু জাহাজ

এমভি এমপি আলট্রাম্যাক্স টু জাহাজ © সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সরকার থেকে সরকার পর্যায়ে জি টু জি-০৩ চুক্তির আওতায় ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি এমপি আলট্রাম্যাক্স টু। একই চুক্তির আওতায় প্রথম শিপমেন্টে ৫৮ হাজার ৪৫৭ ও দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম এর আগে দেশে পৌঁছে।

জাহাজে রক্ষিত গমের নমুনার পরীক্ষা এরই মধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রামে এবং ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানা গেছে।

এর আগে জি টু জি-০১ ও ০২ চুক্তির আওতায় আমদানীকৃত সব গম যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে। দেশে মোট গমের চাহিদা ৭০ লাখ টনের মতো। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ টন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারী পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬