একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি

১৯ আগস্ট ২০২৬, ১২:৩৭ PM
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তর বা গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম।

জানা গেছে, গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ ও নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসর এবং পাঁচজনের বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার অত্যন্ত সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে সরকারের নির্দেশনা অনুযায়ী এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করে বিএসইসি।

ওই ঘটনার পর গত বছরের ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী এ ঘটনায় তদন্ত ও বিভাগীয় মামলা হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত পরিচালনার পাশাপাশি অভিযুক্ত ও অভিযোগকারীদের সাক্ষ্যও নেওয়া হয়। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসইসিতে নির্দেশনা পাঠানো হয়।

এই ২৩ কর্মকর্তার মধ্যে ২২ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার ব্যবস্থা নেয় বিএসইসি। অপর একজন কর্মকর্তা এরই মধ্যে অন্য একটি অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিএসইসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবারই তাদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে বাধ্যতামূলক অবসর ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার আনুষ্ঠানিক চিঠি তারা বুধবার হাতে পান। অনেক কর্মকর্তা রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে গিয়ে চিঠি গ্রহণ করেন।

কী ঘটেছিল গত বছরের ৫ মার্চ
গত বছরের ৫ মার্চ বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান ও কমিশনারদের চার ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনী গিয়ে তাঁদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।

আরও দেখুন: বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা ওই অবস্থান নেন। পরে তারা বিভিন্ন দাবিদাওয়া এবং তৎকালীন কমিশনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। ঘটনার প্রতিবাদে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিও পালন করেন। এতে কয়েক দিন ধরে সংস্থাটিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং সাবেক কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে সভা চলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তিসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জোরপূর্বক ও অনধিকার প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন।

মামলার অভিযোগে আরও বলা হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা কমিশনের মূল ফটকে তালা দেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ওয়াই-ফাই ও কমিশনের লিফট বন্ধ করে দেন। পরে বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এতে বিএসইসিতে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9