বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১০ আগস্ট ২০২৬, ০৫:২৬ PM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বিষয়ক পরবর্তী অর্থনৈতিক প্রতিবেদনের অপেক্ষায় বিশ্ববাজারে সোমবার স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। সোমবার (১০ আগস্ট) গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৫৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৪৫.০৯ ডলারে পৌঁছায়।

এর আগে শুক্রবার প্রকাশিত মার্কিন নন-ফার্ম পেরোলসের দুর্বল তথ্যের পর স্বর্ণের দাম গত ১৭ জুনের পর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। একই সময়ে ইউএস গোল্ড ফিউচারসের দামও ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৪০৪.৮০ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, মার্কিন শ্রমবাজারের সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্স ফেডারেল রিজার্ভকে (ফেড) সুদের হার কমানোর সিদ্ধান্তের দিকে পরিচালিত করতে পারে—এমন প্রত্যাশাই স্বর্ণে বিনিয়োগকারীদের আগ্রহ বজায় রেখেছে। পাশাপাশি এ দিন রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬