আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

১৭ জুন ২০২৬, ১০:২১ AM
‘বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু

‘বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু © টিডিসি ফটো

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কার্যকর বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা কেবল একটি নিয়ন্ত্রক বাধ্যবাধকতা নয়, বরং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি অপরিহার্য উপাদান। তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংক হিসেবে শরিয়াহ্ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপদ ও মানসম্মত বিনিয়োগ নিশ্চিত করা এবং আমানতকারীদের আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে যথাযথ বিনিয়োগ মূল্যায়ন, ঝুঁকি শনাক্তকরণ, প্রয়োজনীয় ডকুমেন্টেশন নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে বিনিয়োগের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান। সময়োপযোগী ও সঠিক বিনিয়োগ মূল্যায়ন ভবিষ্যতের বহু ঝুঁকি ও জটিলতা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, মোঃ মাযহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর হবে।

শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬