বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৩ জুন ২০২৬, ১১:০১ PM
বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট শীর্ষক গোলটেবিল আলোচনা

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট শীর্ষক গোলটেবিল আলোচনা © সংগৃহীত

বাংলাদেশি তরুণদের জন্য জাপানে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)। এ উপলক্ষ্যে শনিবার রাজধানীর রেনেসাঁস ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয় `বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক গোলটেবিল আলোচনা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বলেন, প্রতিবছর ১০ থেকে ১৩ লাখ লোক বিদেশে যায়, যাদের ৮০ শতাংশের গন্তব্য মিডল ইস্ট। এই একমুখী নির্ভরতা আমাদের জন্য একটি বড় ঝুঁকি। যেকোনো একটি দেশের নীতি পরিবর্তন হলেই লক্ষ লক্ষ পরিবারের জীবন-জীবিকা হুমকিতে পড়ে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাও বেশিদিন থাকবে না। জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশ এখন দক্ষ জনশক্তির জন্য হাতছানি দিচ্ছে। সুতরাং এখনই প্রস্তুতি না নিলে এই সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। তিনি আরও বলেন, বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে সফলতা অর্জনে সংশ্লিষ্ট দেশে অবস্থানরত ডায়াস্পোরা কমিউনিটিকে সরকারের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক বলেন, বাংলাদেশের ৪ কোটি ৬০ লাখ তরুণ এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া প্রায় ৬ লাখ ৪৭ হাজার গ্র্যাজুয়েট দেশের সবচেয়ে বড় সম্পদ। জাপানে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না। তিনি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বিজেকেসিকে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণ বাড়াতে ভাষা দক্ষতা, প্রশিক্ষণ ও সনদায়নের মানোন্নয়ন জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজেকেসির নির্বাহী পরিচালক কানিজ ফাতিমার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এনএসডিএ’র  চেয়ারম্যান ড. নাজনীন, ড. মুনিয়া আমিন, এবং বিডিজবস-এর সিইও ফাহিম মাশরুর।

আরভিং এডুকেশন ও প্রবাসী সেবা লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিজেকেসি। 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬