ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা

২০ মে ২০২৬, ০৮:৩৫ PM
মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা

মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা © সৌজন্যে প্রাপ্ত

দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা। সম্প্রতি রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন।

তারা হলেন- রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম।

দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এ সুবিধা পান তারা। ঈদুল আজহার আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে তাদের পরিবার।

এর আগে ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করলো বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখার আয়োজিত পৃথক অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে সারা দেশে শুরু হওয়া ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা আবারো মিলিয়নিয়ার অর্থাৎ নগদ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগসহ লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সি বা নিশ্চিত উপহার পাওয়ার সুবিধা পাচ্ছেন। আসন্ন ঈদুল আযহা পর্যন্ত এসব সুবিধা পাবেন ক্রেতারা।

চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
  • ২২ নভেম্বর ২০২৬
৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬