ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ PM
সম্মেলনে সভাপতিত্ব করে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন

সম্মেলনে সভাপতিত্ব করে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন © টিডিসি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন বুধবার (৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ৯টি জোনের জোনপ্রধান ও ৪টি কর্পোরেট শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকালীন দুটি স্লোগান ছিল ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত এবং কল্যাণমুখী ব্যাংকি ধারার প্রবর্তক যা আজও আমাদের পথচলার মূল আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। আমদানি-রপ্তানিসহ ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা পালন করার নির্দেশনা দেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬