৮০ বছরে সবচেয়ে ‘বড় বিপর্যয়ের’ মুখে বিশ্ব বাণিজ্য

২৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৭:০৪ PM
বিশ্ব বাণিজ্যে ‘সবচেয়ে ভয়াবহ বিপর্যয়’ চলছে

বিশ্ব বাণিজ্যে ‘সবচেয়ে ভয়াবহ বিপর্যয়’ চলছে © সংগৃহীত

বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা গত ৮০ বছরের মধ্যে ‘সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়ালা। বৃহস্পতিবার (২৬ মার্চ) ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে ডব্লিউটিও-র মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মহাপরিচালক বলেন, ‘আমরা এতদিন যে বিশ্বব্যবস্থা এবং বহুপাক্ষিক বাণিজ্য কাঠামোর সঙ্গে পরিচিত ছিলাম, তা চিরতরে বদলে গেছে। বর্তমান বিশ্ব যে মাত্রার সমস্যার সম্মুখীন হচ্ছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই।’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এরই প্রেক্ষিতে ‘অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ তাদের সর্বশেষ প্রতিবেদনে ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে। সংস্থাটি চলতি বছরের জন্য উচ্চ মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়ে জানিয়েছে যে, জ্বালানি সংকটের কারণে ইউরোপসহ বিশ্ববাজারের উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাবে।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬